রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঋণখেলাপি মামলার নোটিশ পেয়ে ব্যাংকে হামলা-ভাঙচুর 

পাবনার চাটমোহরে লোকমান হোসেন নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঋণ খেলাপী মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংক ভাংচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ফৈলজানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এদিকে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে গুরুতর আহত অবস্থায় পাশ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেশকিছুদিন আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংকের নিয়মকানুন মেনে আদালতে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে বেশকিছু লোকজনসহ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাংচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করে আহত করা হয়।

এ সময় ব্যাংকের মধ্যে আতংগ্রস্থ হয়ে লোকজন দ্বিগবিদ্বিক ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান, লোকমান হোসেনের নের্তৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করে।

এ সময় পূর্বের একটি কৃষি ঋণ সংক্রান্ত বিষয় ম্যানেজার শামসুজ্জামান নয়নের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা করে ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে।

এছাড়া ভাংচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইলে বার বার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর তার ফোন বন্ধ রয়েছে।

লোকমান হোসেনের দলীয় পদবি নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান, বিষয়টি শুনেছি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি।

লোকমান হোসেন যদি অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষকে আইনী সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন জানান, ইউপি সদস্য লোকমান হোসেন ব্যাংকের ঋণখেলাপী। অনেক বছর পার হলেও তিনি ঋণ পরিশোধ করেননি।

৩ লাখ ৪১ হাজার টাকা আদায়ে আইনী প্রক্রিয়া শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ। এ খবরে লোকমান মেম্বার আজ দুপুরে (বৃহস্পতিবার) দলবল নিয়ে ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মারপিট করে। আমরা এখন আতঙ্কিত।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে থানায় মামলা হচ্ছে। ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন মামলা করবেন। বিস্তারিত পরে জানাতে পারবো।

জনপ্রিয়

ঋণখেলাপি মামলার নোটিশ পেয়ে ব্যাংকে হামলা-ভাঙচুর 

প্রকাশের সময়: ০৯:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫