শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাগেজের ভেতর ফেনসিডিল, কারবারি গ্রেফতার

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় সিটে বসে থাকা রাইকুল ইসলামের (৪২) লাগেজের ভেতর থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ টাকা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে পলাশবাড়ী ফায়ার সার্ভিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার মাদককারবারি রাইকুল ইসলাম রংপুরের তাজহাটের আশরতপুর চকবাজার এলাকার বাসিন্দা।

অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় হানিফ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিলসহ নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত রাইকুলকেও গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার জানান, গ্রেফতার রাইদুলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

লাগেজের ভেতর ফেনসিডিল, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫