শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তুলতে পাইলট প্রকল্পের উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুর ১২ টার দিকে বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন, পৌর জামায়াতের আমীর মো. একরামুল হক, প্রধান শিক্ষক মোছাঃ দিনারা বেগম, এএম জিয়াউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর ও রেজওয়ানুল কবিরসহ অনেকে।

বক্তারা বলেন, নৈতিক মূল্যবোধ গঠনে সত্য কথা বলা, প্রতারণা না করা, নিজের কাজে স্বচ্ছ থাকা, নীতিবান হিসেবে গড়ে তোলা, কেউ না দেখলেও সঠিক কাজ করা, অন্যের অনুভূতি বুঝতে শেখানো, সবার সাথে উদার আচরণ করা, স্কুলের কাজ সময় মত করতে শেখা, বাড়ির দায়িত্ব পালন করতে শেখা, রুটিন মেনে চলা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করাসহ প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে, শেখাতে হবে।

উল্লেখ্য, পাইলট প্রকল্প হিসেবে প্রথম পর্যায়ে সুন্দরগঞ্জ উপজেলার মোট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে শিশুদের মাঝে নৈতিক শিক্ষার বিস্তার ঘটিয়ে একটি মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

জনপ্রিয়

শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তুলতে পাইলট প্রকল্পের উদ্বোধন

প্রকাশের সময়: ০৮:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫