ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি’র গণমিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে এ গণমিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বের হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. আকতার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক নুর আলম সরকার দুলু, খানসামা উপজেলা বিএনপির সদস্য রবিউল আলম তুহিন, চিরিরবন্দর উপজেলা যুবদলের আহবায়ক মো. রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুস সালাম নূরী, আব্দুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েন উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন। গণমিছিল ও সমাবেশে উপজেলা ও ১২টি ইউনিয়নের বিএনপি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নূর-এ-আলম সিদ্দিকী নয়ন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















