শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে উদ্ধার হওয়া সেই ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে বিক্রি

গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্ধার হওয়া সেই ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে দিয়েছে উপজেলা প্রশাসনের নিলাম কমিটি।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ নিলাম ডাকা হয়।

এতে বিসিআইসি ডিলার মো. আমিনুল ইসলামের পক্ষে মো. আলমগীর হোসেন সরকার সর্বোচ্চ মূল্যে এ সারগুলো প্রাপ্ত হন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, নিলাম কমিটির আহবায়ক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো, মিজানুর রহমান, নিলাম কমিটির সদস্য উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা. মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমী কায়ছার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও বিসিআইসি ডিলারসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখে এ সারগুলো উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন পিনুর মোড়স্থ জনৈক খুচরা সার বিক্রেতার ঘর থেকে উদ্ধার করেন উপজেলা প্রশাসন। এরপর উপজেলা প্রশাসন কৃষি কর্মকর্তার জিম্মায় রেখে দিয়েছিলেন উদ্ধার হওয়া সারগুলো।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে উদ্ধার হওয়া সেই ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে বিক্রি

প্রকাশের সময়: ০৭:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫