গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন গাইবান্ধা (বিডিওজি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ২ শতাধিক মানুষ এই সুবিধা গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর ছওতুল হেরা নূরানী মাদরাসা মাঠে সকল বয়সীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ব্লাড ডোনার অর্গানাইজেশন গাইবান্ধার পরিচালক আমিনুল ইসলাম শিপন, সভাপতি মোহাম্মদ সামিউল আলম, স্থানীয় স্বেচ্ছাসেবী শাওন, সৌরভ, শাকিল হাসান, তাজরিয়ান, রিয়ন, জসিম প্রমূখ।
এ বিষয়ে পরিচালক আমিনুল ইসলাম শিপন বলেন, আমাদের সংগঠনটি শুধু রক্তের গ্রুপই নির্ণয় করে না, বিভিন্ন মূমূর্ষ রোগিদের রক্তদানও করে চলেছে। পাশাপাশি নানান সামাজিকমূলক কার্যক্রম চলমান রাখা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















