শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় মধুচক্রের সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতারের দাবি

পাবনার চাটমোহরে সম্প্রতি মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের মাদ-কদ্রব্য সেবন, অশ্লীলতা ও বিভিন্ন কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ৩০ শে আগস্ট শনিবার এই সকল ঘটনার সাথে জড়িত মধুচক্রের সকল সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ১১ টায় থানা বাজার আমতলায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।

চাটমোহর নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা -৩ এলাকার সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরা,

পৌর যুবদল, পৌর ছাত্রদল, উপজেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। চাটমোহরের সুশীল সমাজ, ছাত্র, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহর পৌর সদরে ও এর আশপাশে বসবাসরত কয়েকটি পরিবারের উশৃংখল কিশোর কিশোরী ও যুবক যুবতী সম্প্রতি একটি মধুচক্র তৈরি করেছেন। যে চক্রে বুঝে নাবুঝে শিশু-কিশোররা ঝুঁকে পড়ছেন।

বিভিন্ন অসামাজিক কর্মকান্ড, কিশোর গ্যাং, মাদ-ক সেবন, ব্ল্যাকমেইলিং সহ নানাবিদ অপরাধই যাদের নেশা। দীর্ঘদিন পর্দার আড়ালে এ সকল ঘটনা ঘটলেও সম্প্রতি একটি চক্রের ইয়াবা, গাজা, মদক সেবন, অশ্লীল নিত্য সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ফলে সাধারণ মানুষের চোখের সামনেই এগুলো ঘুরতে থাকে দিনের পর দিন। প্রশাসনকে বিভিন্ন সময় জানানোর পরেও এখন পর্যন্ত প্রশাসন এ সকল মধুচক্রের সাথে সংশ্লিষ্ট কোন সদস্যকে আটক করতে পারেনি।

তাই সুপরিচিত এই সকল মধুচক্রের সদস্যদের আটকের দাবি ও চাটমোহরের যুবসমাজকে মা_দক ও অশ্লী-লতা থেকে দূরে রাখতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে এই সকল অশ্লী-লতা, মাদক সেবনকারীকে আটক না করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চাটমোহরের সাধারণ মানুষ।

জনপ্রিয়

পাবনায় মধুচক্রের সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতারের দাবি

প্রকাশের সময়: ০৮:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫