গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরে গাইবান্ধার গণঅধিকার পরিষদ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া এতে অংশ নেয় জুলাই যোদ্ধা, এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্ধ অংশগ্রহণ করেন।
এসময় একটি বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণে পুলিশের বাধার মুখে পড়ে। মিছিলে জাতীয় পাটিকে স্বৈরাচারের দোসরের এই বাংলায় ঠাঁই নাই, ভিপি নুর আহত ক্যানো প্রশাসন জবাব চাই, জুলাই যোদ্ধা আহত ক্যানোসহ বিভিন্ন স্লোগান দেয়। শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদসহ অংগ্রহনে বিভিন্ন সংড়ঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার সকল অপচেষ্টা ব্যর্থ হবে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে, গণঅধিকার পরিষদের কর্মসুচিকে ঘিরে জেলা শহরের জাতীয় পাটি অফিসে সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















