শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিএনপির কমিটি বাতিল দাবিতে মিছিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

রোববার সকাল ১০ টার দিকে মোটরসাইকেলে শোডাউন করে এ প্রতিবাদ জানানো হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা গেছে।

মোটরসাইকেল শোডাউনটি সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়। উপজেলার সবকটি ইউনিয়ন প্রদক্ষিণ করেন বলে জানান নেতৃবৃন্দ। প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল এতে অংশ নেন।

আর এ মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন বিএনপির জেলা সহ-সভাপতি, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম।

দলের জেলা সহসভাপতি ও উপজেলার সাবেক সভাপতি এডভোকেট মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ, বিএনপি নেতা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু, উপজেলা যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, আরাফাত উল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়াল, সদস্যসচিব হারুন-অর-রশিদ, ডি ডব্লিউ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরমান মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু, সদস্যসচিব আবু রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে বিভিন্নভাবে নেতৃত্ব দেন।

বিএনপি নেতা ও সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটি দলের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমে গড়া এই সংগঠনে জোরপূর্বক চাপিয়ে দেওয়া নেতৃত্ব আর গ্রহণযোগ্য নয়। আজকের শোডাউন স্পষ্ট করে দিয়েছে— সত্যিকারের শক্তি মাঠের নেতাকর্মীরাই বহন করেন।

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ বলেন, ‘দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের মতামতের মূল্যায়ন করতে হবে। সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি দ্রুত বাতিল করে গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠন করতে হবে।

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, ‘আমরা উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ মেনে গণতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব গঠন করাই আমাদের লক্ষ্য। আজকের শোডাউন ও কালো পতাকা মিছিল সেই প্রতিবাদের প্রকাশ।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে বিএনপির কমিটি বাতিল দাবিতে মিছিল

প্রকাশের সময়: ০৬:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫