শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নদীতে কাঠ সংগ্রহ করতে নারীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে অসুস্থ জরিনা বেগমের (৫০) মৃত্যু হয়েছে।

নিহত মোছাঃ জরিনা বেগম উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের মো. জয়নাল মিয়ার স্ত্রী।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মন্জু মিয়া।
তিনি বলেন, ‘এর আগে গত সোমবার সন্ধার দিকে মারা যান তিনি।

ইউপি চেয়ারম্যান আরও জানান, সোমবার সকাল ১১ টার দিকে হঠাৎ করে তিস্তা নদীতে উজানের স্রোতে ভারতের দিক থেকে ভেসে আসে বড় বড় শুকনো কাঠের গুড়ি ও ডালপালা। সেগুলো সংগ্রহ করতে যান ওই মহিলা। না খেয়ে সারাদিন কাঠ সংগ্রহ করেন তিনি। এমতবস্থায় নদীর পাড়ে অসুস্থ হন জরিনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নেয়ার পথেই ওই মহিলা মারা যান।

প্রকাশের সময়: ০৮:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫