শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে মেজবাহ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি গত ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ঘুঘুরাতলী মদিনা মসজিদের ছাদে ঘটেছে। নিহত মেজবাহ হোসেন (২৪) উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা এলাকার ওবাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘুঘুরাতলী মদিনা মসজিদের ছাদে একটি কুকুর উঠে। মেজবাহ হোসেন একটি স্টিলের পাইপ নিয়ে কুকুরটিকে মসজিদের ছাদ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করে। এসময় অসাবধানতাঃবশত ওই পাইপটি বৈদ্যুতিক তারে (ক্যাবল) লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন মেজবাহ। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরিবারিক সূত্র জানান, গতকাল বুধবার সকাল ১০টায় জানাযা নামাজ শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫