শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে মো. মো. আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যাটারী চালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শিলপাড়া গ্রামের মো. সিদ্দিক মিয়ার ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. আনিসুর রহমান একই ইউনিয়নের তালুক ফলগাছা পাইটকা পাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিহতের আসল কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তি পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যানচালক ছিলেন। গত ১৪ অক্টোবর সন্ধা ৬ টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। আর ফিরে না আসায় সেদিন থেকেই তাকে খুঁজছেন তার পরিবারের লোকজন। এমতাবস্থায় ঘটনার সময় ওই ধানক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। উদ্ধারকালে মরদেহের গলায় পড়নের লুঙ্গির একটা অংশ পেঁচানো ছিলো। সেই লুঙ্গির আরেকটি অংশ গাছেও ঝুলতে দেখা গেছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৮:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫