সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে জুয়েলের বাড়ি৷ তিনি মধ্য বিত্ত ঘরের সন্তান। এক যুগের বেশি সময় ধরে তিনি গানের সঙ্গে জড়িত৷ নিয়মিত গান করছেন বাংলাদেশ টেলিভিশনে। এখন থেকে বিখ্যাত” হিজল তমাল” অনুষ্ঠানে তাকে দেখা যাবে। লোক সংগীতের এক যাদুকরী শিল্পী জুয়েল হক। ভক্তরা তাকে ছাড়তেই চায়না৷ গান যার সাধনা সেই তো পারে ভক্তদের আশা পূরণ করতে। জুয়েলের কন্ঠেই যেন প্রাণ ফিরে পেল গান। নতুন করে ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছে। লোক সংগীত নতুন করে বেঁচে উঠুক তার কন্ঠে। এছাড়াও তিনি আধুনিক গান উপহার দিয়ে চলেছেন। বাদ্য যন্ত্র বাঁজিয়ে,কন্ঠের যাদু দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। গানের প্রতি তার ভালোবাসা। ভালোবাসার টানেই তার গান গাওয়া৷ ভক্তরা আশাবাদী শিল্পী জুয়েল তাদের আরও ভালো ভালো গান উপহার দিবেন।
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ভক্তদের মধ্যে আশার আলো জাগিয়েছেন শিল্পী জুয়েল
-
হাবিবুর রহমান,করেসপন্ডেন্ট জাগো২৪.নেট সিংড়া (নাটোর) - প্রকাশের সময়: ০৬:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- ১১
জনপ্রিয়
















