মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তার জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ছুরত আলী মোড়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলনের নেতৃত্বে এ মিষ্টি বিতণের আয়োজন হয়। এতে স্থানীয় নেতাকর্মী, গ্রামবাসী ও পথচারীদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রায় আধা ঘণ্টা ধরে চলে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।
এ সময় সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও বাস, ট্রাকের চালক ও যাত্রীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। উচ্ছ্বসিত জনতার মুখে ছিল বিজয়ের প্রত্যাশা আর আনন্দের হাসি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন বলেন, ‘অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া একজন শিক্ষিত, সৎ ও যোগ্য ব্যক্তি। চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। সুন্দরগঞ্জবাসীর প্রত্যাশা—তার নেতৃত্বেই ধানের শীষ এবারের নির্বাচনে বিজয়ের প্রতীক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ‘সব ধরনের অনৈক্য ও বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ঐক্যবদ্ধ শক্তিই পারে সুন্দরগঞ্জে ধানের শীষের জয় নিশ্চিত করতে।

প্রকাশের সময়: ০৯:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫