দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার পাকেরহাটে বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে পাকেরহাট সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
এসময় জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার ও আব্দুল ওয়াহেদ শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









