রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রথমে করোনার টিকা নেয়ায় সম্মাননা ক্রেষ্ট প্রদান

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাবাসীর মধ্যে প্রথম করোনাভাইরাসের টিকা নেয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. আজমল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন প্রমূখ বক্তব্য রাখেন।

সম্মাননা ক্রেষ্ট গ্রহণকালে অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, করোনাভাইরাসের টিকা নেয়ার ক্ষেত্রে অনেকের মনে ভীতি ছিল। সকলের ভীতি দূর করে উপজেলাবাসীকে উদ্বুদ্ধ করতে তিনি উপজেলাবাসীর মধ্যে প্রথম এ টিকা গ্রহণ করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা. রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে প্রথমে করোনার টিকা নেয়ায় সম্মাননা ক্রেষ্ট প্রদান

প্রকাশের সময়: ০৬:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১