নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জাসাস ও ছাত্রদল নেতা ইসতিয়াক আহমেদ সোহানের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠিত মিছিলটি সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল আলম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়া, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম মিয়া, ছাত্রদল নেতা ইসতিয়াক আহমেদ সোহান, বিএনপি নেতা শাহজাহান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ছাইফুল ইসলাম, স্থানীয় জাসাস নেতা ছাদেকুল ইসলাম পান্না, লালন মিয়া, শফিকুল ইসলামসহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









