গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাডমিন্টন ও ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী খেলার এ সামগ্রীগুলো বিতরণ করেন।
খেলার সামগ্রী পেয়ে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেন, এসব সামগ্রী দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারবে। তাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারবে বলেও জানান তারা।
এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, তার ম্যানেজার নুরনবী আজাদ, বিএনপি নেতা মো. মিজানুর রহমান মিজান, মো. রানা মিয়া, মো. নয়ন মিয়া, মো. রাজু মিয়া ও মো. রফিকুল ইসলাম রফিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












