শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় আলিম উদ্দিন (৩৮) নামের এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিম উদ্দিন উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের প্রতিবন্ধি ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে পান্থাপাড়া মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে পথচারী প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। তারা উভয়েই ছিটকে পড়ে এবং পেছনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই আলিম উদ্দিন মারা যায়। আহতদের মোটরসাইকেল আরোহী খলিল মিয়া (৩০) ও রানা মিয়া (৩০) কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশের সময়: ০২:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫