বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে তারেক রহমানের জন্মদিনে এতিম হাফেজ শিশুদের খাওয়ালেন সিন্টু সরদার

আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে  শতাধিক এতিম হাফেজ শিশুকে খাওয়ালেন বিএনপি নেতা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সরোবর পার্ক এণ্ড রিসোর্টে এ খাওয়ার আয়োজন করেন তিনি।

এর আগে সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। পরে অতিথিরা শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মালেক, জিয়া মঞ্চের আহ্বায়ক মাহামুদুল হাসান সিদ্দিক মুসা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামিউল ইসলাম জমু, যুগ্ম-আহ্বায়ক মোশতাক আহমেদ, দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওত হোসেন বাদশা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দুলাল সরদার, বিপ্লবী দলের আহ্বায়ক মোসতাইন বিল্লাহ ও ছাত্রদল নেতা আরমান হোসেনহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ আয়োজনে। পরে অতিথিরা এতিম হাফেজ শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘আজকের এই শুভ দিনে এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো আনন্দের। আমাদের দায়িত্ব হলো প্রতিটি শিশু যেন নিরাপদ, শিক্ষিত ও সুন্দর পরিবেশে বড় হয় তা নিশ্চিত করা। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করি। শিশুদের খুশি ও কল্যাণ আমাদের সবার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রকাশের সময়: ০৭:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫