শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতক মামলায় সুন্দরগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা সদরে নাশকতার মামলায় সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাত ৮ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনজু মিয়া নিষিদ্ধ আওয়ামী লীগের কাপাসিয়া ইউনিয়ন সহ-সভাপতি ও লালচামার গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মনজু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

নাশকতক মামলায় সুন্দরগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের সময়: ১১:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫