মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সার-বীজ মনিটরিং কমিটির সভা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলক কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এসময় বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা ও মনিটরিং কমিটির সদস্য সচিব অপূর্ব ভট্রাচার্য্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, শাহ আলম মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, জেলা বিএডিসি সার ও বীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিটু, উপজেলা এসোসিয়েশনের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, ছোলায়মান সরকারসহ অনেকে।

সভায় সমন্বিত নীতিমালা-২০২৫ অনুসরণসহ সার এবং বীজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে বিস্তারিত আলোচনা করা হয়।  অনুষ্ঠিত সভায় বিসিআইসি ও বিএডিসির উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুরে সার-বীজ মনিটরিং কমিটির সভা

প্রকাশের সময়: ০১:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫