মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ওজন যন্ত্র যাচাইয়ে অভিযান

দিনাজপুরের খানসামা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাছ বিক্রির ক্ষেত্রে ভোক্তাদের ন্যায্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে বাজারে ওজন পরিমাপক যন্ত্র যাচাই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার পাকেরহাটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। নিয়মিতভাবেই এ ধরনের অভিযান চলবে।

এসময় বিএসটিআই’র কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

খানসামায় ওজন যন্ত্র যাচাইয়ে অভিযান

প্রকাশের সময়: ০৪:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫