দেশীয় জাত, আধুনিক প্রাণিসম্মদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সপ্তাহ ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ.এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন পূলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুর আলম শেখ, লালমনিরহাট জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন।
এ সময় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, প্রকৃতির আলো বাতাসে বেড়ে উঠা প্রাণিগুলো প্রতি আমাদের আরও যত্নশীল হতে হবে তাহলে দেশে ডলারের দাম বৃদ্ধি পাবে এবং দেশে মাংস ও দুধের চাহিদা পূরণ হবে। ফলে অন্য দেশ থেকে মাংস আমদানি করতে হবে না।
এর আগে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 









