বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

গাইবান্ধার সদর উপজেলায় একটি সিএনজি থেকে ৩ কেজি গাঁজা জব্দ করেছে ডিএনসিসির দল। এ মাদকে জড়িত ৩ কারবারিকেও গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরের  দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মালগাড়া (খাকের চওড়া) গ্রামের আবুল হাসেম (২৪), শিবরাম বাঁশবাড়ী গ্রামের মাহাবুব হোসেন (২৩) ও শিবরাম বামনটারি গ্রামের মনির হোসেন (২১)।

অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ত্রিমোহনী বাজারে মুশফিকা ফার্নিচারের পশ্চিম পাশে একটি সবুজ রঙের নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি থামানো হয়।  এ সিএনজির পেছনের সিটে থাকা তিন যাত্রীর দেহ তল্লাশি করলে প্রত্যেকের পেটের সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি করে মোট ৩ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক শাহ নেওয়াজ বলেন, জব্দকৃত গাঁজার দাম প্রায় প্রায় ৯০ হাজার টাকা। গ্রেফতার কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশের সময়: ০৬:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫