বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নারীসহ ৩ মাদককারবারি গ্রেফতার

গাইবান্ধা জেলার পৃথক স্থানে দুই কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ডিএনসির দল। এ মাদকের দায়ে নারীসহ তিন কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাদুল্লাপুর ও পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মাদককারবারিরা হলেন- আলমগীর হোসেন (৩৫), সেরাজুল ইসলাম (৩০) ও নুরী বেগম (৬০)। তাৎক্ষণিক তাদের ঠিকানা জানা যায়নি।

অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুরের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইদিলপুরের একবারপুর নামকস্থানে মিতালী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস তল্লাশিতে দুই কেজি গাঁজাসহ আলমগীর হোসেন ও সেরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, পলাশবাড়ীর মহেষপুর এলাকায় অপরূপা পরিবহনের বাস তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিলসহ নুরী বেগমকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, গ্রেফতার মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

গাইবান্ধায় নারীসহ ৩ মাদককারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫