শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে দুস্থরা পেলেন আল-মুসাআদাহ ফাউন্ডেশনের কম্বল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ কর্মসূচির আয়োজন করে আল-মুসাআদাহ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আরিফ হাসান।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরও বক্তব্য দেন- রংপুর শাখার সভাপতি মো. আমানুল্লাহ। তিনি শীতবস্ত্র বিতরণে সহযোগিতার জন্য সকল সদস্য ও স্থানীয় ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় ব্যক্তি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য মো. সাদমান সাজিদ, মো. হাসিবুল ইসলাম, উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. তারিকুল ইসলাম মন্ডলসহ অনেকে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সুন্দরগঞ্জে দুস্থরা পেলেন আল-মুসাআদাহ ফাউন্ডেশনের কম্বল

প্রকাশের সময়: ০৮:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫