শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাকে মাদকসহ কয়েকবার আটকও করে। কয়েকদিন পরেই সে জামিনে মুক্ত হয়ে পুনরায় স্ব-গৌরবে মাদক ব্যবসা শুরু করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ ১৮টি মামলা রয়েছে। তাকে নতুন আরেকটি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

চিরিরবন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: ০৯:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫