মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গাঁজাসহ নারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপর উপজেলার মহাসড়কে একটি সিএনজি থেকে ১ কেজি গাঁজা জব্দ করেছে ডিএনসির দল। এসময় শান্তি বেগম (৪২) নামের এক মাদককারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) উপজেলার ইদিলপুরের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী প্রসিকিউটর আবু তালহা হিমুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসয় একটি সিএনজি তল্লাশি করতে শান্তি বেগমের শপিং ব্যাগ থেকে গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা গাঁজার দাম প্রায় ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত শান্তি বেগমের বিরুদ্ধে সাদুল্লাপুর খানায় মামলা দায়ের করা হয়েছে।

সাদুল্লাপুরে গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশের সময়: ১০:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫