মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগন্জে অগ্নিকান্ডে নিহত-১

দিনাজপুরের নবাবগঞ্জে শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে রইচ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার  মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই একটি ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে ব্যর্থ হন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়  ১১টি বাড়ি সহ ৭টি গরু পুড়ে চাই হয়ে যায়।
ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, ১১টি বাড়ি, ৭টি গরু এবং একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

নবাবগন্জে অগ্নিকান্ডে নিহত-১

প্রকাশের সময়: ০৩:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫