সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ঈফফাত জাহান তুলি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, গত মঙ্গলবার তিনি সুন্দরগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. নুরুন্নবী প্রামানিক সাজু, গণমাধ্যমকর্মীরা মো. শাহজাহান মিঞা, মো. খিজির উদ্দিন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. রেজাউল ইসলাম, এম এ মাসুদ, ঈমান আলী মামুন, এ মান্নান আকন্দ, শাহ রেদওয়ানুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য আদান-প্রদান, স্থানীয় সমস্যাসমূহ এবং সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা হয়। নবাগত ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান। পরে গণমাধ্যমকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, মিজ্ ঈফফাত জাহান তুলি আগে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউএনও হিসেবে সুন্দরগঞ্জ তার প্রথম কর্মস্থল। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন।

প্রকাশের সময়: ১০:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫