সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ

নারী জাগরণের অগ্রদ্রত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারী শাখার আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা শাখার সদস্য বনারানীর সভাপতিত্বে ও সম্পাদক মেহেরুন মুন্নী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, সিপিবি’র জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মিতা হাসান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব, উদীচী, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকারসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দেড়শ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের ডাক দিয়েছিলেন নারীমুক্তি, নারীদের অধিকার-মর্যাদা প্রতিষ্ঠার তা আজও শেষ হয়নি। নারীরা যখনই অগ্রসর হতে চেয়েছে আমাদের দেশ একটা অপশক্তি তাদের ঘরে বন্দী করার চেষ্টা করেছে। আজকেও নারীরা চরমভাবে বৈষম্যের শিকার। তাই নারীর প্রতি সকল বৈষম্য দূর করতে, নারীর অধিকার, মর্যাদা সমাজে প্রতিষ্ঠা করতে হলে বেগম রোকেয়া’র চেতনায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।

প্রকাশের সময়: ০৬:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫