“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী দিনের শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল হোসেন মন্ডল শাহজাহান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. ইউনুছ আলী প্রামানিক ও সদস্য মো. রাশেদুজ্জামান আশিক। এর আগে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









