বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতজেগে শীতার্তদের মাঝে কিম্বল বিতরণ করলেন ইউএনও

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাতজেগে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

মঙ্গলবার সন্ধা থেকে গাড়িতে করে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি অসহায় পরিবারগুলোর হাতে কিম্বল পৌঁছে দেন।

শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কেউ যেন কষ্টে না থাকে—এই মানবিক দায়িত্ববোধ থেকেই ইউএনওর এ উদ্যোগ।

ইউএনও জানান, “শীতের রাতে অনেক পরিবার কষ্টে থাকে। প্রশাসনের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই রাত হলেও আমরা থেমে থাকিনি।

তার সঙ্গে থাকা কর্মকর্তারা বলেন, ইউএনও দায়িত্ব গ্রহণের পর থেকেই মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিচ্ছেন। রাতভর ছুটে ছুটে কিম্বল বিতরণ তারই অংশ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা এভাবে মাঝরাতে মাঠে নামলে তা নিঃসন্দেহে দৃষ্টান্ত হয়ে থাকবে।

ইউএনও আরও জানান, শীতের প্রভাব অব্যাহত থাকলে পর্যায়ক্রমে উপজেলার আরও কয়েকটি এলাকায় কিম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমানসহ অনেকে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

জনপ্রিয়

রাতজেগে শীতার্তদের মাঝে কিম্বল বিতরণ করলেন ইউএনও

প্রকাশের সময়: ০৯:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫