সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন  ডা. জিয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

গতকাল মঙ্গলবার বিকালে ইউএনও’র কার্যালয়ে এতে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে তিনি সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে ইউএনও’র সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি প্রার্থীর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আশেক আলী ও সাখাওয়াৎ হোসেন মিলন, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু, বিএনপি নেতা শামসুজ্জামান প্রামাণিক তনু, পৌর নেতা আরাফাত হোসেন, কৃষকদল আহ্বায়ক ফারুক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নবাগত ইউএনও সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসনের চলমান পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে ধানের শীষের প্রার্থী ডা. জিয়া সাংবাদিকদের বলেন, “সুন্দরগঞ্জের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় থাকলে এলাকার মানুষের সমস্যা অনেক দ্রুত সময়ে সমাধান করা সম্ভব হবে।”

প্রকাশের সময়: ০১:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫