মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এ অঞ্চলকে এগিয়ে নিতে চাই: বিএনপির প্রার্থী ডা. জিয়া

শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিবো। কারণ শিক্ষক শক্তিশালী হলে শিক্ষা আরও শক্তিশালী হয়। সুন্দরগঞ্জের সন্তানরা ভালো শিক্ষা পেলে তারাই এই অঞ্চলকে সামনে এগিয়ে নেবে—আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই।

বুধবার দুপুর ১২ টার দিকে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

তিনি আরও বলেন, কলেজের অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমের সুবিধা আধুনিকায়ন করা হবে, যাতে করে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে।

সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী জাফর এজাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রভাষক এসএম জাহাঙ্গীর, গোলাম সারোয়ার, আব্দুল লতিফ, বিএনপির উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, পৌর যুগ্ম-আহ্বায়ক মো, আরাফাত উল ইসলাম, বিএনপি নেতা মো. শামসুজ্জামান প্রামাণিক তনু ও শেখ আলী আজাদ প্রমুখ।

জনপ্রিয়

এ অঞ্চলকে এগিয়ে নিতে চাই: বিএনপির প্রার্থী ডা. জিয়া

প্রকাশের সময়: ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫