সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিষাক্ত মদপানে পাবনায় ২ জনের মৃত্যু

বিষাক্ত মদপানে পাবনায় দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের মৃত্যু গ্যাস্ট্রিকের কারণে দাবি করে এর বেশি কিছু বলছেন না পরিবারের সদস্যরা।

তারা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) ও রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। কোথা থেকে কিভাবে খেলো আর কিভাবে মারা গেল এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২ এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

বিষাক্ত মদপানে পাবনায় ২ জনের মৃত্যু

প্রকাশের সময়: ০৮:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫