মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার চরে র‍্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চরাঞ্চলের শীতকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারি পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা বলে জানান।

গাইবান্ধা র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার জানান, র‍্যাব এর ডিজি মহোদয়ের নির্দেশনায় ও সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ।

শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে বলে জানান।

জনপ্রিয়

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার চরে র‍্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময়: ০৯:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬