বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, লড়বেন ২২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২২ জন।

বুধবার( ২১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে আনন্দ প্রকাশ করেন এবং ভোটারদের কাছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেক প্রার্থী নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে লালমনিরহাটের তিনটি আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো। এখন থেকে প্রার্থীরা আচরণবিধি মেনে পোস্টার, লিফলেট, ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই লালমনিরহাটের পাঁচটি উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

প্রকাশের সময়: ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬