প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার সাংবাদিক সমাজের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে শহরের ১ নং ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী করেন ক্ষুব্ধ সাংবাদিকরা।
রোববার (১৪ মার্চ) শহরের ডিবি রোডে গাইবান্ধার সাংবাদিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু, প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমস এর গাইবান্ধা জেলা প্রতিনিধি জাভেদ হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমন, সাংবাদিক মাহাবুব মিয়া, সিএনএন বাংলা টিভির ফারহান শেখ, দৈনিক বিশ্বমানচিত্র পত্রিকার জেলা প্রতিনিধি ছালাম আশেকী, পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শহিদুল হক, এশিয়ান টিভির ফুলছড়ি ও সাদুল্লাপুর থানা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, কোলকাতা টিভি’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার নুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, নির্মল মিত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ডিবিসি নিউজের রিক্তু প্রসাদ, একুশে টেলিভিশনের আফরুজা সিদ্দিক লুনা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, ফোকাস বাংলার কুদ্দুস আলম, বৈশাখী টেলিভিশনের এস.এম. বিপ্লব, একাত্তর টেলিভিশনের শামীম আল সাম্য, এস এ টিভি’র কায়সার প্লাবন, বাংলাভিশনের ফিরোজ কবির মিলন, আনন্দ টিভি’র মিলন খন্দকার দৈনিক শিক্ষার জেলা প্রতিনিধি মশিউর রহমান প্রমুখ।
বক্তারা খালেদ হোসনের উপর হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে খালেদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবীও জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















