সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝাড়ু হাতে পরিচ্ছন্ন কাজে এমপি নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিস্কার-পরিচ্ছনতা কর্মসূচির অংশ হিসেবে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান চত্বর ও রাস্তা-ঘাট পরিচ্ছন্ন রাখতে হবে। এর মাধ্যমে মানুষের অন্তরও পরিস্কার থাকবে।

আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি বলেন, ন্যায়বিচার, সুবিচার, নিরপেক্ষতার মাধ্যমে আমরা জনগণের স্বার্থে কাজ করে যেতে চাই। এ জন্য সবার সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি।

পরিচ্ছন্ন কর্মসূচি উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার আমির এরশাদুল হক ইমন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, যুব জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন, স্থানীয় জামায়াত নেতা জাহিদুল ইসলামসহ অনেকে।

প্রকাশের সময়: ০৩:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬