মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে অটো রিক্সার চাপা পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধুর নাম মেহেনাজ বেগম (৪০)। সে উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের তোজাম মোল্লার স্ত্রী।

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেলারপাড় চক দুর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার পিতা জালাল মোল্লা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে পুত্রবধূ মেহেনাজ বেগম অটোরিকশাযোগে বিরামপুরে আসছিলেন। পথিমধ্যে ভেলারপাড় এলাকায় চলন্ত অটোরিকশা থেকে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময়: ০৭:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬