গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় মোটরসাইকল চালক মাদককারবারি ব্যক্তি পালিয়ে যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান করা হয়। এতে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পালাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গাঁজাসহ তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















