বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় পরিবেশবান্ধব পণ্য তৈরির কর্মশালা

গাইবান্ধায় তরুণদের সক্রিয় অংশগ্রহণে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য তৈরির ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গাইবান্ধা স্টেশন রোডে সৃজনশীল গাইবান্ধার মিটিং রুমে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় তরুণ-তরুণী ও স্বেচ্ছাসেবকসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

কর্মশালার আয়োজন সৃজনশীল গাইবান্ধা এবং সহ-আয়োজক হিসেবে ছিল এনওয়াইএফ সহযোগিতায় ভিএসও বাংলাদেশ।

“গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা-সহনশীল সবুজ অর্থনীতির জন্য তরুণদের উদ্ভাবন” উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব পণ্য তৈরি এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

কর্মশালায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, বর্জ্য আলাদা করে সংগ্রহের পদ্ধতি, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে ব্যবহারযোগ্য পণ্য তৈরির কৌশল এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য তৈরি শেখেন এবং নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা  নাসির উদ্দিন শাহ, সৃজনশীল গাইবান্ধা’র সভাপতি মেহেদী হাসান, প্রোজেক্ট অফিসার আতহার মিহদা তুবাসহ অনেকে।

সৃজনশীল গাইবান্ধা’র সভাপতি মেহেদী হাসান বলেন, পরিবেশবান্ধব জীবনযাপন ও তরুণদের উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে একটি টেকসই ও সচেতন সমাজ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশের সময়: ০৬:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬