গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজুরুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়টির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী)আসনের সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম।
তিনি বলেন, সাদুল্লাপুর এই শতবর্ষী বিদ্যালয়ের সঙ্গে তার দীর্ঘদিনের নানা স্মৃতি জড়িত আছে। যেকোন উন্নয়নমূলক কাজ বিদ্যালয়ের জন্য করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহাবুল ইসলাম কাজল, শিক্ষক আলমগীর হোসেন, শাহ আলম প্রধান, রেহেনা আকতার, ওমর ফারুক, আবুল তালেব, আব্দুল কৃদ্দুস, মকছুদার রহমানসহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















