বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ভুট্টা ক্ষেত থেকে হেলাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত হেলাল পঞ্চগ্রাম এলাকার শহীদ হোসেনের বড় ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঐ ইউনিয়নের জয়হরি হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা করছে তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, “মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।”

প্রকাশের সময়: ০৯:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬