দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানাসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















