মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত

দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী বাজারের অদূরে অজ্ঞাতনামা বাসের চাকায় পিষ্ট হয়ে রাকিব হোসেন এক ব্যক্তির ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি  শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের অদূরে তৈইপাড়া নামক স্থানে দিনাজপুর-রংপুর মহাসড়কে ঘটেছে। নিহত রাকিব হোসেন (২৭) ঠাকুরগাঁওয়ের হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং আরএফএল কোম্পানির এসআর ছিলেন।

দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঠাকুরঁগাও থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন রাকিব হোসেন। এসময় বিপরীতদিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিব হোসেন মারা যায়। এঘটনায় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদেরসহ মহাসড়কে চলাচলরতদের চরম ভোগান্তি পোহাতে হয়।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশের সময়: ০৫:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬