দিনাজপুরের চিরিরবন্দরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল ৪ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর পুকুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার নির্দেশনায় ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এসব পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় জেলা মৎস্য অফিসার মো. তারিফুর রহমান সরকার, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলীসহ ইউপি চেয়ারম্যান, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। এরপর উপজেলার বিভিন্ন এতিমখানা, ক্বওমী মাদরাসা ও প্রাতিষ্ঠানিক পুকুরে ছেড়ে দেয়ার জন্য মাছের পোনা সরবরাহ করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















