বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক মাসের শুকনো খাবার পেলেন দুস্থর

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের দক্ষিণ চরিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশনের আয়োজনে এবং রংপুর রাইটার্সের সার্বিক তত্ত্বাবধানে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. রাজু মিয়া, কেন্দ্রীয় উপকমিটির পরিচালক ও হরিপুর ইউনিয়নের ইউপি সদস্য আমজাদ হোসেন, উপদেষ্টা ফারুক হোসেন, রংপুর রাইডার্সের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, উপদেষ্টা মাওলানা হারুনর রশীদ, হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মাহাবুর রহমান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

এক মাসের শুকনো খাবার পেলেন দুস্থর

প্রকাশের সময়: ১০:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬